নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে মিজানুর রহমান ওরফে মিজান (৩৪) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। দুর্বৃত্তরা তার ব্যবসাপ্রতিষ্ঠান মিজান স্টোরে ঢুকে তাকে গুলি করে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিনু মার্কেটে এ ঘটনা ঘটে। আহত মিজান ওই ইউনিয়নের জয়নারায়ণপুর গ্রামের আহাম্মদ উল্যাহর […]