নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে আদালত। জামিন পেয়ে আদালত প্রাঙ্গণেই জয় বাংলা স্লোগান দিলো আইভী। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আদালতে হাজির হয় আইভী। মামলাটির শুনানি করে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করে। গণমাধ্যম […]