কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে ‘ব্যারিকেড’ (পেরেকযুক্ত কাঠ) ফেলে একটি যাত্রীবাহী থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে ডাকাতদল। এসময় ওই বাসের এক যাত্রীকে ছুরিকাঘাতে আহত করে ডাকাতরা। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, রোববার […]