পশ্চিম যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের স্পোকেন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় ভারপ্রাপ্ত গভর্নর রব ফার্গুসন অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, বর্তমানে অঙ্গরাজ্যের ১২টি বড় দাবানল এলাকায় ৮০ হাজার ৯০০ হেক্টরেরও বেশি […]