দেশের বাজারে মানসম্মত পণ্য নিশ্চিত করতে কঠোর নজরদারি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এরই ধারাবাহিকতায় হেরাত প্রদেশের ইসলামকালা বন্দরে বিপুল পরিমাণ নিম্নমানের সিমেন্ট ও লৌহপণ্য দেশে প্রবেশের আগেই ফেরত পাঠানো হয়েছে। ইমারাতে ইসলামিয়ার জাতীয় মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ১১টি রেলওয়ে ওয়াগনে বহন করা ৭৪৮ টন নিম্নমানের সিমেন্ট হাইরাতান বন্দর দিয়ে পুনরায় ফেরত পাঠানো হয়েছে। […]