ভারতে তেলেঙ্গানা রাজ্যের মাহাবুবনগর জেলায় গভীর রাতে ছোটখাটো সড়ক দুর্ঘটনার জের ধরে নববিবাহিত মুসলিম দম্পতির ওপর হামলা চালিয়েছে এক দল উগ্র হিন্দুত্ববাদী। ১৭ জুন অবজারভার পোস্ট সংবাদমাধ্যমে ঘটনাটি তুলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, ঘটনাটি আগের দিন রাত ১১টার দিকে মাহাবুবনগরের এসভিএস হাসপাতালের নিকটে ঘটেছে। এই সময় মোহম্মদ তালহা ও তার স্ত্রী ফারহানা বেগম সাদনগর […]