রাজশাহীতে পল্লী উপকেন্দ্রে পরপর দুই দিন পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে আবারও হামলা চালায় ৮ থেকে ১০ জন আওয়ামী দুর্বৃত্ত। এ সময় তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়ে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। হামলাকারীরা গুলিও ছোড়ে। […]