পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় অসংখ্য ককটেল বিস্ফোরণ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল এবং একটি রেস্টুরেন্ট ও খাবার হোটেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি স্থানীয় যুবলীগের কর্মী বলে […]