লক্ষ্মীপুরের সাবেক মেয়র মৃত আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের একটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে তাকে বলতে শোনা যায়, ‘গেরিলা হোলাইন রাখবি, হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো।’ শুক্রবার (২৭ নভেম্বর) সকালে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা কমিটির সভাপতি বিপ্লবের প্রায় তিন মিনিটের কল রেকর্ডিং গণমাধ্যমে প্রকাশিত […]