টানা চার দিনের অতিভারী বর্ষণে কক্সবাজারের পেকুয়ায় বিস্তীর্ণ জনপদ এখন বন্যার পানিতে তলিয়ে গেছে। কোথাও কোমরপানি, কোথাও বিচ্ছিন্ন সড়কযোগাযোগ, আবার কোথাও পাহাড়ধসের আতঙ্কে নির্ঘুম রাত কাটছে হাজারো মানুষের। ইতিমধ্যে একজনের প্রাণহানি ঘটেছে, পানিবন্দি হয়ে মানবেতর জীবন কাটাচ্ছে অন্তত ২০ হাজার মানুষ। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন ৭১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখে চালু করেছে জরুরি […]