৯ জুলাই (বৃহস্পতিবার) অধিকৃত জম্মু-কাশ্মীরের শোপিয়ান ও রাজৌরি জেলায় অব্যাহত রয়েছে দখলদার ভারতীয় বাহিনীর ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান। শোপিয়ান জেলার সৈয়দপোরা পায়ান, আমশিপোরা, শামসিপোরা, চানাপোরা, গুন্ধাডু, চাক শামসিপোরা, চাক আমশিপোরা এবং সংলগ্ন অঞ্চলসমূহে টানা ৬ তম দিনে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। অভিযানকালে ৮ জুলাই (বুধবার) ভুয়া এনকাউন্টারে এক কাশ্মীরি যুবককে হত্যা করেছে দখলদার বাহিনী। […]