গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে বর্বর ইসরায়েলি বিমান হামলায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় পশ্চিম গাজা সিটির ওই এলাকায় হামলাটি চালানো হয়। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। ওয়াফা সংবাদদাতা জানিয়েছেন, শেখ রাদওয়ান এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালালে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি শহীদ […]