খুলনায় মেসে মিল না দিয়ে কাউকে না জানিয়ে ভাত খাওয়াকে কেন্দ্র করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত ওই শিক্ষার্থীর নাম মো. আজমল হোসেন (২২)। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনার বড় সলুয়া গ্রামে। তার বাবার নাম মো. […]