মা প্রবাসে যাওয়ার মাত্র তিন দিনের মাথায় নির্মম ঘটনার শিকার হলো তিন শিশু। মায়ের অনুপস্থিতিতে রাতে বাবার কাছে নিশ্চিন্তে ঘুমাতে গিয়েছিল ১০ বছরের মাওয়া, সাত বছরের শামীম ও দুই বছর বয়সী তামিম। কিন্তু পারিবারিক কলহের জেরে মধ্যরাতে বাবা সরফত আলী (৩৫) তিন সন্তানকে বিষ খাইয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে সে নিজেও কীটনাশক পান […]