ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘সৌখিন পরিবহন’-এর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে গভীর রাতে বাসটি ফাঁকা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশের দোকানপাট […]