ভারতে কর্ণাটকের উত্তর কন্নড় জেলার ভাটকালে হিন্দুদের গণেশ প্রতিমা বিসর্জন শোভাযাত্রাকালে একটি মসজিদ ও মাদ্রাসায় পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। বুধবার, ১৬ সেপ্টেম্বর, রাতে এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় মুসলিমদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, গুলমি রেলওয়ে স্টেশন রোডে অবস্থিত ইসমাইল সুন্নি জামিয়া মসজিদ এবং সংশ্লিষ্ট ভবনের নিচতলায় পরিচালিত তাজুস সুন্না আরবি মাদ্রাসায় পাথর ছোড়া হয়। […]