নতুন প্রজন্মকে জ্ঞান, দক্ষতা ও অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ নেতা আমিরুল মু’মিনীন শাইখুল হাদিস মাওলানা হিবাতুল্লাহ আখুন্দজাদা হাফিযাহুল্লাহ। কাবুল বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের স্বাগত ও পরিচিতি অনুষ্ঠানে দেওয়া এক বার্তায় শিক্ষার্থীদের দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে নিজেদের জ্ঞান ও দক্ষতা দেশের গঠনে কাজে লাগানোর আহ্বান জানান তিনি। […]