আফগানিস্তানের খোস্ত প্রদেশের মুসাখেল ও গুরবুজ জেলার গ্রামাঞ্চলের জনগণের কষ্ট লাঘব করতে প্রায় ৩ কোটি ৬০ লাখ আফগানি ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পগুলো এরই মধ্যে উদ্বোধন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ইমারাতে ইসলামিয়ার পল্লী পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রতিরোধক দেয়াল নির্মাণ […]