লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা ও আল-মানসুরি শহরেও হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, আল-মানসুরিতে শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা আশপাশের গ্রামগুলোতেও অনুভূত হয়েছে। একই সময়ে হাদ্দাতা […]