আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই একের পর এক অনিয়ম ও অপরাধের অভিযোগ সামনে আসছে। এবার পুলিশের এক সদস্যের মদপান করে মাতলামির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, নারায়ণগঞ্জ সদর নৌ থানার এএসআই মান্নান মদ্যপ অবস্থায় খেয়াঘাটে ভাঙচুর করে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। […]