দেশে ফিরে আসা আফগান শরণার্থী পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করতে আবাসিক জমি বরাদ্দ কর্মসূচি জোরদার করেছে ইমারাতে ইসলামিয়া। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ৬৫ হাজার ১৫৪টি পরিবারের জন্য আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি সর্বশেষ পাঁচটি প্রদেশে আরও ১ হাজার ১৬৩টি শরণার্থী পরিবার স্থায়ী বসবাসের জন্য জমি পেয়েছে। নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় […]