জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও দক্ষ, আদর্শিক ও পেশাগতভাবে সুসংহত করার লক্ষ্যে পাকতিয়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৩৮৩ জন তরুণ সফলভাবে এক মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আদর্শিক, মৌলিক ও পেশাগত শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে তারা দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়েছেন। পাকতিয়া পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে পাকতিয়া প্রদেশের উপ-গভর্নর, খোস্ত প্রদেশের […]