অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ‘ই-ওয়ান’ (E1) প্রকল্পসহ ইসরায়েলের অব্যাহত অবৈধ বসতি সম্প্রসারণের তীব্র নিন্দা জানিয়েছে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনি কাঠামোর প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ এবং ফিলিস্তিনি জনগণের মৌলিক অধিকারের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।