সুনামগঞ্জ সদরে জাকিয়া আক্তার নিহা নামে সাত বছরের এক শিশুকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে তার সৎমা। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে শিশুর সৎমা আম্বিয়া বেগমকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। নিহত শিশুর বাবার নাম তাজউদ্দিন। সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগ দেখা দিয়েছে। […]