ইসরায়েলের বিতর্কিত ‘ই-১’ (E1) অবৈধ বসতি স্থাপন পরিকল্পনা এবং এ সংক্রান্ত সব ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা জানিয়ে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে আটটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত যৌথ বিবৃতিতে ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।