ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশে সশস্ত্র একটি গোষ্ঠীর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। বৃহস্পতিবার রাতে সীমান্তে এই অনুপ্রবেশের চেষ্টার সময় দু’পক্ষের গোলাগুলিতে অন্তত এক সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন বলে ইরানি গণমাধ্যম শুক্রবার নিশ্চিত করেছে।