বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক সুদৃঢ় ও কার্যকর রাখতে ‘পারস্পরিক স্বার্থের’ গুরুত্ব তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে যেকোনো কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখতে হলে তা উভয় দেশের জন্যই লাভজনক হতে হবে বলে জানান...