বিয়ের পোশাক পরে সকাল থেকে মন্দিরে বসেছিলেন প্রায় ৪০ জন বর। সঙ্গে ছিল তাদের পরিবারও। অপেক্ষা ছিল কনেদের জন্য। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও কোনো পাত্রী না আসায় শেষ পর্যন্ত বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য—গণবিয়ের নামে সবাইকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে।ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের দেওয়াস এলাকায়।