দেশের অবকাঠামো ও জনসেবা খাতের উন্নয়নকে আরও গতিশীল করতে ৬৫০ কোটি আফগানি ব্যয়ে ২১টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়ার ক্রয় কমিশন। এসব প্রকল্পের মধ্যে বাঁধ পুনর্নির্মাণ, শুল্ককেন্দ্রে আধুনিক যন্ত্রপাতি স্থাপন এবং বিভিন্ন প্রদেশে সাধারণ হাসপাতাল নির্মাণের উদ্যোগ রয়েছে। ইমারাতে ইসলামিয়ার অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয় কমিশনের বৈঠকে […]