কবর দেয়ার জায়গা নেই: গাজায় স্বজনদের হাহাকার

Wait 5 sec.

ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় এখন লাশ দাফন করাই এক নতুন মানবিক সংকটে রূপ নিয়েছে। ইসরায়েলি বাহিনীর একটানা হামলায় নিহত প্রিয়জনদের লাশ ধ্বংসস্তূপ ও অস্থায়ী স্থান থেকে উদ্ধার করতে পারলেও, শেষ বিদায় জানানোর জন্য সামান্য একখণ্ড জমি খুঁজে পেতে চরম ভোগান্তিতে পড়ছেন শোকাহত ফিলিস্তিনিরা।