সিলেটের গোয়াইনঘাট উপজেলায় স্বামীর বন্ধুদের হাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ওই তরুণীর স্বামী কারাগারে রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- নগর ডেংরি এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নেহাল এবং একই এলাকার মৃত চান মিয়ার […]