রোয়াংছড়ির রোমাঞ্চকর ট্রেইল

Wait 5 sec.

রোমাঞ্চকর ভ্রমণের তীর্থস্থান মানেই বান্দরবান। আর সেটি হওয়া চাই দুর্গম পাহাড়ের প্রান্তে। যেই ভাবনা, সেই কাজ। দে-ছুট ভ্রমণ সংঘের ভাই-বন্ধুরা ছুটলাম বান্দরবানের রোয়াংছড়ি। যেতে যেতে ফজরের নামাজ পড়লাম কেরানীহাটে। হালকা নাশতা শেষে লাল চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে ভোরের বাতাসের আলিঙ্গনে আবার ছুট