গৌরনদীতে চিরকুট লিখে বিষপানে কিশোরী গৃহবধূর মৃত্যু

Wait 5 sec.

বরিশালের গৌরনদীতে চিরকুট লিখে বিষপানে লাবনী আক্তার (১৬) নামে এক কিশোরী গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে বিষপানের পর তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।