আফগানিস্তানে ইমারাতে ইসলামিয়ার পুনঃপ্রতিষ্ঠার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ৮ হাজার ২৯৯ জন বন্দীকে মুক্তি ও সাজা কমানো হয়েছে। ইমারাতে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ এবং প্রধান বিচারপতির সরাসরি নির্দেশনায় এই পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, দেশজুড়ে এই সুবিধাপ্রাপ্ত বন্দীদের মধ্যে ৩২৬ জন সামরিক এবং ৭ হাজার ৯৭৩ জন বেসামরিক বন্দী রয়েছেন। […]