ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় শহীদের সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া নির্মম এই আগ্রাসনে এখন পর্যন্ত ২১ হাজার ৫০০-এর বেশি শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। ২৪ আগস্ট, সোমবার এক বিবৃতিতে তারা আরও জানায়, সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী সুপরিকল্পিতভাবে বেসামরিক নাগরিক, ঘরবাড়ি ও উপাসনালয় লক্ষ্য করে হামলা চালাচ্ছে। […]