ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহ্যবাহী জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে (Jamia Millia Islamia) দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিলুপ্ত থাকা ছাত্র সংসদ পুনর্বহাল ও নির্বাচনের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনশনরত শিক্ষার্থীদের তাঁবু উপড়ে ফেলার চেষ্টাকে কেন্দ্র করে ক্যাম্পাসে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে সার্বিক পরিস্থিতির অবনতি ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রেখে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।