ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত শহরে ১৫ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মাণাধীন একটি মানসম্মত হিমাগারের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। হিমাগারটির নির্মাণকাজ ৯৭ শতাংশ সম্পন্ন হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে স্থাপনাটি উদ্বোধন করা হবে। চার হাজার বর্গমিটার জমির ওপর নির্মিত হিমাগারটির ধারণক্ষমতা প্রায় ৩ হাজার মেট্রিক টন। এখানে ফলমূল, শাকসবজি, মাংস, ওষুধসহ বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ […]