ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১০ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নোয়াব মিয়ারহাট এলাকার মামুন মেম্বারের মাছঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে হাকিমউদ্দিন নৌ-থানা […]