অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে বেইতা শহরে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে হামলা চালিয়েছে এবং ভেড়া চুরি করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। স্থানীয় সূত্র ও মানবাধিকার সংগঠনের বরাতে আনাদোলু এ তথ্য জানিয়েছে। মানবাধিকারবিষয়ক সংগঠন আল-বায়দার অর্গানাইজেশন ফর দ্য ডিফেন্স অব হিউম্যান রাইটস জানিয়েছে, বসতিস্থাপনকারীরা ওই ফিলিস্তিনি ব্যক্তি ও তার সন্তানদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করে। […]