দক্ষিণ লেবাননে দখলদার ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু এবং একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আলজাজিরা জানিয়েছে, ৭ সেপ্টেম্বর, সোমবার দক্ষিণ লেবাননের কফর রেমান শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই শিশুসহ ১১ জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। […]