কলকাতার সুরেন্দ্রনাথ ল’ কলেজে তীব্র মুসলিমবিদ্বেষের শিকার হয়ে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন মুসলিম উপাধ্যক্ষ ড. মুহম্মাদী তরন্নুম। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বার কাউন্সিলের নির্দেশনা মেনে কলেজে ৭৫ শতাংশ হাজিরার নিয়ম কড়াকড়ি করতেই তিনি উগ্র হিন্দুত্ববাদী ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের নেতৃত্ব দেয় উগ্র হিন্দুত্ববাদী আরএসএস সমর্থিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। […]