ভারতে উত্তর প্রদেশের আমরোহা জেলায় একটি খামারবাড়িতে ২৪ বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণ করেছে চার পুলিশ সদস্য। গত ২২ সেপ্টেম্বর রাতে হাসানপুর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা হলো উত্তরপ্রদেশ পুলিশের উপপরিদর্শক সঞ্জয় তোমর ও হেড কনস্টেবল প্রমোদ এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) উপপরিদর্শক মোহিত ও হেড কনস্টেবল লালারাম যাদব। অভিযুক্তদের ইতিমধ্যে আটক […]