আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৩ কোটি ডলার বিনিয়োগে একটি আধুনিক ওষুধ উৎপাদন কারখানা নির্মাণ করা হচ্ছে। ‘সালেম ফার্মা’ নামে এ কারখানাটি একজন ব্যবসায়ীর উদ্যোগে নির্মিত হচ্ছে এবং ১৮ মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। কারখানাটিতে বিভিন্ন ধরনের ঔষধ উৎপাদন করা হবে। ফলে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর দেশীয়ভাবে বিভিন্ন প্রয়োজনীয় ঔষধ উৎপাদনের সুযোগ তৈরি হবে […]