হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাবা ও মেয়েসহ তিনজনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার ঘটনায় পুলিশের এক এসআই ও এক সদস্যকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান। এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটে। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হল— চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) […]