নরসিংদীর রায়পুরার নিলক্ষায় রক্তক্ষয়ী টেঁটাযুদ্ধের ঘটনায় এ পর্যন্ত নিহত পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাককান্দায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় বুলবুলের লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত মোস্তফা মিয়া। এর আগে নিহত তিনজন হল, […]