টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের এক কনস্টেবল স্বামীর মানসিক নির্যাতনে পারভীন আক্তার (১৯) নামের এক নববধূর আত্মহত্যার অভিযোগে ফুঁসে উঠেছেন এলাকাবাসী। অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তারা। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার লতিফপুর ছলিমনগর খেলার মাঠে আয়োজিত এই মানববন্ধনে ওই গ্রামের নানা বয়সী শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা অভিযুক্ত পুলিশ সদস্য নাঈমুর […]