গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে ক্যাশ ম্যানেজারকে গুলি ও অপর কর্মীদের মারধর করে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেল (৩৫) ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের একাউন্টস ম্যানেজার। হামলায় আহত অন্য তিনজন হলেন—ভালুকা এন্টারপ্রাইজ শ্রীপুরের ডিসিএম […]