একেকটি ছোট দল আসে, স্লোগান তোলে বা প্ল্যাকার্ড বের করার সঙ্গে সঙ্গেই পুলিশ তাদের আটক করে নিয়ে যায় - এটাই ছিল সকাল থেকে দিল্লির ছবি।এই ছবিই সকাল থেকে দেখা গেল যন্তর মন্তরে।ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।