লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে গরিব-দুঃখীদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির চাল ইউনিয়ন যুবদলের কর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। গত রোববার (২৪ মে) ইউনিয়ন পরিষদে চাল বিতরণের সময় কয়েকটি ভ্যানে করে ৮ থেকে ১০ বস্তা চাল যুবদলের খেলার মাঠে নিয়ে যাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, সব মিলিয়ে প্রায় ৫০ বস্তা চাল […]