নারায়ণগঞ্জের ফতুল্লায় আবারো শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা জসীম মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। রোববার (২৪ মে) স্থানীয়রা অভিযুক্ত আনোয়ারকে (৪৮) আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক আনোয়ার জামালপুর জেলার ইসলামপুর থানার […]